ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইডস জেনেও ৩০০ নারীর সঙ্গে সঙ্গম!

Link Copied!

aidsআন্তর্জাতিক ডেস্ক : পেশায় অটোচালক হলেও স্বভাবে চোর সে। পুলিশের কাজ অপরাধী ধরা। হাতেনাতে ধরাও পড়ল সে। কিন্তু হায়, এ যে সাধারণ অপরাধী নয়, সাক্ষাৎ যমদূত! পুলিশি জেরার মুখে সে প্রকাশ না করলে জানাই যেত না, ভারতের হায়দ্রাবাদের প্রায় ৩০০ নারীর শরীরে এইডসের মারণবীজ পুঁতে দিয়েছে এই অটোচালক!
পুলিশ জানায়, ৩১ বছর বয়সী এই অটোচালকের বাড়ি মিরজালগুডার মালকাজগিরিতে। পুলিশের কথায়, এই যুবকের গুণের ঘাট নেই বললেই চলে। তিন তিনটে বিয়ে। উদ্ধত, উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য কোনো বউই তার সঙ্গে ঘর করতে পারেননি।
দিন কয়েক আগে হায়দ্রাবাদের এই অটোচালক তার বন্ধুর বাড়িতে গিয়ে সোনার গয়না চুরি করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেরওয়া কার্ল নামে সেই বন্ধুর অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির অভিযোগে গ্রেপ্তার করে অভিযুক্ত অটোচালককে।
কার্ল জানান, ব্যক্তিগত কাজে গত ৫ আগস্ট সস্ত্রীক তিনি শহরের বাইরে যান। বাড়ি ফেরেন ১৭ অক্টোবর। বাড়ি ফিরে দেখেন ঘরের সবকিছু লণ্ডভণ্ড। যাওয়ার সময় ঘরের চাবি বন্ধুদের হেফাজতে দিয়ে যান। সেই বন্ধুদেরই একজন হায়দ্রাবাদের এই অটোচালক।
কার্লের অভিযোগের ভিত্তিতে পুলিশ সবকটি বন্ধুকেই জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে চুরির কথা স্বীকার করে ওই অটোচালক।
পুলিশি জেরায় আরো জানায়, সে এইডসে আক্রান্ত। এই মারণরোগ ধরার পর, সে জেনেবুঝেই কম করে ৩০০ মহিলার সঙ্গে অসুরক্ষিত যৌনসঙ্গম করেছে, যাদের বেশিরভাগই পরস্ত্রী। পাশাপাশি নিষিদ্ধপল্লিতেও তার নিয়মিত যাতায়াত আছে।
সে জানায়, স্কুলের বাচ্চাদের নিয়ে আসা-যাওয়ার পথেই অটোয় মহিলাদের সঙ্গে তার আলাপ জমেছে। পরে তাদের সঙ্গেই সেক্স করেছে সে।
গুণধর (!) এই অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।