ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের টাকাসহ পাকড়াও খাদ্য নিয়ন্ত্রক

Link Copied!

takaনিজস্ব প্রতিবেদক : নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আলীকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতে-নাতে আটক করেছে রাজশাহী অঞ্চলের দুদক পরিচালক মনজুর আহমেদ। আটক মোহাম্মদ আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় থেকে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহীর পরচিালক মনজুর আহমদে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আলী শহরের সুলতানপুর সুফিয়া অটোমেটিক রাইস মিলের মালিক শফিকুল ইসলামের সাড়ে ৫ লাখ টাকার পে-অর্ডার পাইয়ে দিতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন।’
তিনি জানান, এ সংবাদের ভিত্তিতে দুদকের রাজশাহী অঞ্চলের পরচিালক, উপ-পরচিালক খায়রুল হুদা ও সঙ্গীয় ১০ জন ফোর্সসহ অভিযান চালিয়ে ব্যাবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতে নাতে ওই খাদ্য কর্মকর্তাকে আটক করা হয়। আটকের পর তাকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে মামলা হয়েছে এবং তাকে আজ (বুধবার) আদালতে চালান দেয়া হয়েছে।’