ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃত্তি নিয়ে কাতার যাচ্ছে ঘড়িবালক

Link Copied!

ahamedআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ছাড়ছে ঘড়িবালক আহমেদ মোহাম্মদ। এখন থেকে সে ও তার পরিবার কাতারে বসবাস করবে। বিবিসি বলছে, লেখাপড়ার জন্য বৃত্তি নিয়ে টেক্সাস থেকে কাতার যাওয়ার কথা রয়েছে তার। তবে কবে নাগাদ সে যুক্তরাষ্ট্র ছাড়ছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মাত্র একদিন আগেই হোয়াইট হাউসে নাসার বিজ্ঞানীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সপরিবারে অংশ নিয়েছিল ১৪ বছরের আহমেদ। সোমবার আয়োজিত ওই অনুষ্ঠানে তাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলাপ করতে দেখা যায়। গত মাসে তার বানানো ঘড়ি সংক্রান্ত জটিলতার পর তাকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ঘড়িকে বোমা ভেবে ভুল করেছিলেন তার স্কুলের শিক্ষকরা। তারা তাকে পুলিশের হাতেও তুলে দিয়েছিলেন। এ ঘটনার পর ওই স্কুল ত্যাগ করেছিল আহমেদ।
এ ঘটনা জানাজানি হওয়ার পর কাতারের ‘ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স এন্ড কমিউনিটি ডেভলপমেন্ট’ সংস্থা  আহমদকে বৃত্তি দেয়। কয়েকদিনের মধ্যেই সপরিবারে কাতার যাওয়ার কথা রয়েছে তার। সেখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করবে ওই মুসলিম বালক।
এই বৃত্তিতে দারুন খুশি আহমেদ। মঙ্গলবার এক বিবৃতিতে আহমদের পরিবার জানিয়েছে,‘ওই অনাকাঙ্খিত ঘটনার পর এই বৃত্তি পেয়ে আমরা সবাই আনন্দিত। যদিও ওই ঘটনার পর হোয়াইট হাউস থেকে শুরু করে সুদান, সুদান থেকে শুরু করে মক্কা পর্যন্ত সবাই আমাদের সমর্থন দিয়েছে।’
কাতারের ওই ফাউন্ডেশন ‘তরুণ উদ্ভাবক’ কর্মসূচির আওতায় আহমদকে এ বৃত্তি দিয়েছে। ওই বৃত্তির ফলে কাতারে আহমেদ তার পরিবারের সঙ্গে থেকেই লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এ সম্পর্কে তার বক্তব্য হচ্ছে,‘বেড়ানোর জন্য কাতার খুবই সুন্দর জায়গা। দোহা শহরটি বেশ আধুনিক। এখানে দারুন সব স্কুল রয়েছে। অনেক ক্যাম্পাস তো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের মতই বিখ্যাত। এখানকার শিক্ষকরাও খুব আন্তরিক। আশা করছি, আমি এখানে অনেক কিছু শিখতে পারবো।’
আর যাই হউক এখানে যে আহমদকে ঘড়িকে বোমা ভাবার মত শিক্ষকদের মোকাবেলা করতে হচ্ছে না সেটি তো নিশ্চত!