ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আঙ্গুলের ছাপে সিম নিবন্ধন উদ্বোধন

Link Copied!

simনিজস্ব প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে বা আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইল ফোনের সিম নিবন্ধনের পরীক্ষামূলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে তিনি এ কার্যক্রমের পরীক্ষামূলক চালু করেন।
আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলক এবং ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতি পূর্ণাঙ্গভাবে চালু করবে
মোবাইল ফোন অপারেটরা।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রিত্ব গ্রহণের তিনমাস পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, ১৬ ডিসেম্বর থেকে এ বায়োমেট্রিক পদ্ধতি পূর্ণাঙ্গভাবে চালু করবে মোবাইল ফোন অপারেটররা।’
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘১৭ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন মাসের এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পেরেছে টেলিফোন শিল্প সংস্থা। সবচেয়ে দূর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ  সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।’