ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট!

Link Copied!

hadsetতথ্যপ্রযুক্তি ডেস্ক : ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায় নবতর সংস্করণ হেডসেট। এই হেডসেট দিয়ে সিনেমা উপভোগ করার পাশাপাশি গেমসও খেলা যায়। ত্রিমাত্রিক দুনিয়ার স্বাদ পেতে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের বেশ কদর। বিনামূল্যেই মিলবে এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। তবে আপনাকে এজন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যেতে হবে। কেননা, দেশটির জনপ্রিয় সংবাদপত্র নিউইয়র্ক টাইমস তাদের পাঠকদের বিনামূল্যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট উপহার দেবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা গুগলের সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট কার্ডবোর্ডের অংশীদার হয়েছে। আর তাইতো পত্রিকাটির পাঠকদের ১০ লাখ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বিনামূল্যে দেয়া হবে।
গুগলের এই কার্ডবোডের দাম তুলনামূলক ভাবে সস্তা। যুক্তরাষ্ট্রের বাজারে এটির দাম মাত্র ৪ ডলার।
নিউইয়র্ক টাইমস পাঠকদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এমনি এমনি দিচ্ছে না। তারা পাঠকদের ‘ দ্য ডিসপ্যালেসড’ নামের ‍যুদ্ধ নিয়ে নির্মিত একটি সিনেমা উপভোগ করার জন্য দিয়েছে।  এই সিনেমাটি নিউইয়র্ক টাইমস ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি ভার্সির সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। সিনেমাটি শিশুদের নিয়ে নির্মিত।
নিউইয়র্ক টাইমসের সম্পাদক ডিন ব্যাকুয়েট জানান, পত্রিকাটির পাঠকদের হাতে ৭ ও ৮ নভেম্বর বিনামূল্যে গুগলের কার্ডবোর্ড তুলে দেয়া হবে। এরপর পত্রিকাটির অনলাইন সাবস্ক্রাইবারদেরও এই হেডসেট দেয়া হবে।