বিনোদন ডেস্ক : গতকাল থেকে শুরু হয়েছে নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র ডাবিং। রাজধানীর গুলশানের সাউন্ডবক্স স্টুডিওতে অমিতাভ রেজাসহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন।
আয়নাবাজির নায়িকা মাসুমা রহমান নাবিলা জানালেন, ‘প্রথমধাপে সিনেমার পার্শ্বচরিত্রগুলো ডাবিংয়ে অংশ নিচ্ছে। পরের ধাপে নভেম্বরের মাঝামাঝির দিকে মেইন ক্যারেক্টারগুলো মানে আমি ও চঞ্চলভাইসহ অন্যান্যরা ডাবিংয়ে অংশ নেব।’
উল্লেখ্য, অমিতাভ রেজা ও নাবিলার প্রথম চলচ্চিত্র এটি। ৮ জুন ঢাকায় ‘আয়নাবাজি’ ছবির শুটিং শুরু হয়। ছবিটি প্রযোজনা করছে কনটেন্ট ম্যাটারস লি: ও নিবেদন করছে হাফ স্টপ ডাউন। শুটিং শেষ হয় ২৮ আগস্ট।

