ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো ‘অঙ্গার’ সিনেমার শুটিং

Link Copied!

anggarবিনোদন ডেস্ক : শেষ হল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’ চলচ্চিত্রের শুটিং। নবাগতা জলি ও টালিউড হিরো ওম অভিনীত  এ চলচ্চিত্রটির দৃশ্যায়ন হয়েছে ঢাকা ও বান্দরবানে।
নির্মাতা সুমন বলেন, ‘আমার অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করেছি অঙ্গারের। এমনকি নির্ধারিত সময়ের দু’দিন আগেই সব কাজ সুন্দররভাবে শেষ করেছি। অবিশ্বাস্য মনে হলেও কেবলমাত্র ইউনিটের সবার উদারতা আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই এটা সম্ভব হয়েছে। আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়। সময় বাঁচলে কিন্তু বাজেটও কিছুটা কমে। আমার মনে হয় বিষয়টি আমাদের শিল্পীদেরও ভেবে দেখা দরকার।’
এফডিসিতে সকাল-বিকাল দুই শিফটে একটানা দুই সপ্তাহ কাজ করে সিনেমার বাকি অংশের শুটিং করতে গত ১৫ সেপ্টেম্বর বান্দরবান যায় পুরো ‘অঙ্গার’ ইউনিট।  সেখানকার ব্যতিক্রম সব লোকেশনে শুরুতে টানা দুই সপ্তাহ কাজ করা হয়। তারপর দ্বিতীয় দফায় সিনেমার চারটি গানের শুটিংও সম্পন্ন করার জন্য আবার বান্দরবান যায় অঙ্গার বাহিনী। চলতি সপ্তাহে ঢাকায় আসে তারা।
উল্লেখ্য, ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘অঙ্গার’ ছবিটি। জলি এবং ওম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই।