ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলিম দারকে প্রত্যাহার করে নিল আইসিসি

Link Copied!

alimdarস্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে কট্টরপন্থী দল শিবসেনাদের হামলার পরপরই পাকিস্তানী আম্পায়ার আলিম দারকে ভারত থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। সোমবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আলিম দার চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার সকালে মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে ভারত-পাকিস্তানের বোর্ড পর্যায়ের শীর্ষ নেতাদের মধ্যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু শিব সেনাদের তান্ডবে সেটা ভণ্ডুল হয়ে যায়। এই ঘটনায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দারকে ভারত থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘আলিম দার তার দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে পালন করতে  পারবেন, সেটা আশা করা যায় না। আর এ কারণেই তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার জায়গায় কে যাবেন, সেটা শিগগিরই জানানো হবে।’
এদিন বিসিসিআই কার্যালয়ে ঢুকে শিবসেনারা প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে হুমকি দিয়ে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছেদ করতে বলেন। তারা এ সময় পাকিস্তানবিরোধী স্লোগান দেয়। ‘শাহরিয়ার ফিরে যাও’ সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায় তাদের হাতে। শিবসেনাদের দাবি, পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য সব সিরিজ বাতিল করতে হবে।