ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো ১১ সাক্ষীর জেরা শুনবেন আদালত

Link Copied!

rajonসিলেট প্রতিনিধি : সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামের উপস্থিতিতে  ১১ সাক্ষীকে আবারো জেরার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে আসামি কামরুলের আইনজীবী আলী হায়দারের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জনকে পুনরায় জেরার অনুমতি দেন বিচারক আকবর হোসেন মৃধা।
আগামীকাল বুধবার থেকে তাদের জেরা শুরু হবে বলে জানিয়েছেন রাজনের বাবার নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী।
তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় মঙ্গলবার ছিল আসামি পরীক্ষা ও সাফাই সাক্ষী। সকাল সাড়ে ১১টার দিকে সব আসামিকে কাঠগড়ায় হাজির করা হয়।
এ সময় কামরুলের আইনজীবী আলী হায়দার ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারা অনুযায়ী ১৫ জন সাক্ষিকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করলে কামরুলের আইনজীবী ৪ জন কমিয়ে ১১ জন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন জানান। আদালত এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ অক্টোবর আসামিপক্ষের আইনজীবী সৌদি থেকে নিয়ে আসা মামলার প্রধান আসামি কামরুলের উপস্থিতিতে ৩৬ সাক্ষির পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন জানিয়েছিলেন। আদালত ওই আবেদন নামঞ্জুর করেছিলেন।
প্রসঙ্গত, গত ৮ জুন সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে খুঁটির সাথে বেধে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করে ফেসবুকে আপলোড করলে তা দেখে সারাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।