ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমাবর্তনের জন্য তথ্য চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Link Copied!

studentনিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠার ২৩ বছরে এসে প্রথম সমাবর্তনের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তথ্য চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি ফরম পূরণ করে নিজেদের তথ্য দিতে বলা হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করে ডিগ্রিপ্রাপ্ত হয়েছেন তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে রেজিস্ট্রেশন করার লক্ষ্যে ৩০ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.edu.bd  এর সার্ভিস মেনুর স্টুডেন্ট লগ ইনে প্রবেশ করে Alumni Registration Form পূরণ সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে আগামী ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগদান করতে ইচ্ছুক কিনা তাও উক্ত ফরমে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।