ঢাকাMonday , 19 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় পূজামণ্ডপের উদ্বোধন করলেন মিম

Link Copied!

mimবিনোদন ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে দুর্গাপূজা আসলেই তার ব্যস্ততা বেড়ে যায়।  বেশির ভাগ সময় ঢাকা কিংবা রাজশাহীতে পূজা উদ্‌যাপন করলেও, এবারই প্রথম কলকাতায় গেলেন। শুধু কী তাই, সেখানে ফিতা কেটে একটি পূজামণ্ডপের উদ্বোধনও করেছেন তিনি।
গত ১৬ অক্টোবর পুরো পরিবার নিয়ে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তখনই জানা গিয়েছিলো, এ যাত্রায় দুর্গা পূজাটা কলকাতায় সারবেন। এরই অংশ হিসেবে গত ১৭ অক্টোবর কলকাতার একটি পূজামণ্ডপের ফিতা কেটে উদ্বোধন করবেন তিনি। মূলত মিম অভিনীত ‘ব্ল্যাক’ ছবির প্রযোজক রানা সরকারের মায়ের আমন্ত্রণে তার এই কলকাতা যাত্রা আর পূজামণ্ডপের উদ্বোধন।
এদিকে, কালিপূজা উপলক্ষে আগামী ১৩ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে মিম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নায়ক সোহাম চক্রবর্তী। বলে রাখা ভালো ওপার বাংলার চলচ্চিত্রে এটাই মিমের প্রথম উপস্থিতি। সম্প্রতি চলচ্চিত্রটির পোস্টার প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে মিমের। তবে পূজায় স্বশরীরে দেশে না থাকলেও, টিভি পর্দায় পূজার অনুষ্ঠানে ঠিকই দেখা মিলবে এই অভিনেত্রীর।