ঢাকাMonday , 19 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় আইএসের গাড়িবহরে হামলা, নিহত ৪০

Link Copied!

Syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) গাড়িবহরে গত দু দিনের বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। সিরিয়ার হামা প্রদেশে শনিবার ও রোববার রাতে ওই হামলার ঘটনাটি ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক এক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে আইএসের ১৬টি গাড়ি লক্ষ্য করে একটি যুদ্ধবিমান থেকে ওই হামলা চালান হয়। এতে ওই জঙ্গি গোষ্ঠীটির কমপক্ষে ৪০ সদস্য নিহত হয়েছেন। হামলায় গাড়িগুলিও ধ্বংস হয়েছে।
তবে কারা ওই বিমান হামলা চালিয়েছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংস্থার প্রধান রাম আবদেল রহমান এএফপি’কে জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন জোট যে ওই হামলা চালায়নি তারা এ বিষয়ে নিশ্চিত।
সিরিয়া সরকারের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। অবশ্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মার্কিন জোট গতবছর থেকেই ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।