ঢাকাMonday , 19 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য সংঘাত
ইসরায়েলি বাসস্টেশনে হামলায় নিহত ২

Link Copied!

Israilআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরের এক বাসস্টেশনে রোববার ইসরায়েলি পুলিশের গুলিতে আরো এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি হামলায় আরো এক ইসরায়েলি সেনাও প্রাণ হারিয়েনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। এর মাত্র একদিন আগে পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিল। এ নিয়ে গত কয়েক দিনের ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘর্ষে ৪৪ ফিলিস্তিনি এবং আট ইসরায়েলি নিহত হল। গত মাসের শেষ নাগাদ জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে এই সংঘাতের শুরু।
ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার সন্ধ্যায় বীরশেবার এক বাসস্টেশনে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে এক ফিলিস্তিনিকে নিহত এবং এক ইরিত্রিয় আহত হন। পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি হামলা ঠেকাতেই তারা গুলি চালিয়েছিল। তবে হতাহত দুজনই ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন কীনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, নিরাপত্তা সদস্যরা ইরেত্রিয় বংশোদ্ভূতকে হামলাকারী ভেবে গুলি চালিয়েছিল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা গুরুতর। এর আগে ওই নিহত ফিলিস্তিনি ছুরি নিয়ে বাসস্টেশনে টহলরত এক সেনার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ছুরিকাঘাতে ওই সেনা গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
ইসরায়েলি পুলিশের অভিযোগ, পরে ওই হামলাকারী আহত সেনার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বাসস্টেশনের লোকজনের ওপর এলাপাতারি গুলি করতে থাকেন। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর হলে তিনি পালিয়ে যান। পরে অবশ্য পুলিশের গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। রোববার এই পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন আরো ১১ জন। এদের মধ্যে চারজন পুলিশও রয়েছে।