ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র নতুন কোনো সতর্কবার্তা দেয়নি : বার্নিকাট

Link Copied!

bernicatনিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
তিনি বলেন, আগের সতর্কবার্তাটা শুধু নবায়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন তিনি।
রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন বার্নিকাট।
উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের হালনাগাদ করা নিরাপত্তাবিষয়ক এক বার্তায় বলা হয়,“বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে।”
বার্তায় আরো বলা হয়, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পর্যায়ে যায়নি যে, বিদেশিদের চলাফেরা সীমিত করতে হবে।’’