ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার দুপুর ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেছেন ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এবারের ভর্তি পরীক্ষায় ‘গ’ ইউনিটে পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ। এই ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে এবার আবেদনকারী ছিল ৪৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ হাজার ৯৫৬ জন। পাস করেছে ৭ হাজার ১৯৪ শিক্ষার্থী।
শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইল থেকে DU লিখে স্পেস দিয়ে GA লিখে স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। পরে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
পাসকৃত ছাত্রছাত্রীদের আগামী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এছাড়া কোটায় আবেদনকারীদের ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে। সেইসঙ্গে যথাযথভাবে তা পূরণ করে ওই অফিসেই জমা দিতে হবে।