ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওয়াজকে হত্যার চক্রান্ত করছে ‘র’

Link Copied!

Newajআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নাকি হত্যার চক্রান্ত করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্স এন্ড এনালাইসিস উইং সংক্ষেপে ‘র’। এ কথা জানার পর দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির নির্দেশ দিয়েছে  পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর জিও নিউজের।
শনিবার পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত এক সার্কুলারে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এর প্রেক্ষিতে প্রধামনমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। তবে প্রধানমন্ত্রী নওয়াজ ছাড়া ‘র’ আর কোন কোন নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে সে বিষয়ে কিছু জানায়নি জিও নিউজ। তাছাড়া পাঞ্জাব সরকার কীভাবে এই ষড়যন্ত্র সম্পর্কে নিশ্চিত হয়েছে সে বিষয়েও কিছু উল্লেখ করেনি পাকিস্তানের এই সংবাদ মাধ্যমটি।