ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

Link Copied!

South Africaস্পোর্টস ডেস্ক : ইন্দোরে ধোনি ধামাকায় জয়ে ফেরার পর সিরিজ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। রাজকোটে তাই ভারত এবং দক্ষিণ আফ্রিকার এগিয়ে যাওয়ার লড়াই। তবে এই লড়াইয়ের শুরুতেই আপাতত জয় হয়েছে প্রোটিয়াদেরই। কয়েন নিক্ষেপে জয় পাওয়ার পর ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালোই সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড মিলার এবং কুইন্টন ডি কক। ব্যাটিং অর্ডারে পরিবর্তণ নিয়ে আসে প্রোটিয়ারা। হাশিম আমলাকে নামিয়ে দেয়া হয়েছে তিন নন্বরে। ডেভিড মিলারকে দিয়ে ব্যাটিং ওপেন করানো হলো। কুইন্টন ডি ককের সঙ্গে ৮ ওভারেই ৪৪ রান তুলে নিয়েছেন ডেভিড মিলার। ডি কক ২০ এবং মিলার ব্যাট করছেন ২২ রান নিয়ে।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একাদশ অপরিবর্তিত রেখেই খেলতে নেমেছে প্রোটিয়ারা। সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের সঙ্গে চারজন বোলার। কোন পেস অলরাউন্ডার নেই দলে। তিনজন পেসার নিয়ে খেলতে নেমেছে প্রোটিয়ারা। ডেল স্টেইন, মরনে মর্কেল এবং কাগিসো রাবাদা। স্পিনার রয়েছেন ইমরান তাহির। বল করবেন জেপি ডুমিনি এবং ফারহান বেহার্ডিয়েন।
অপরদিকে স্বাগতিক ভারত একটিমাত্র পরিবর্তণ এনেছে তাদের দলে। উমেষ যাদবের পরিবর্তে দলে বাড়ানো হয়েছে একজন স্পিনার। নেয়া হয়েছে অমিত মিশ্রকে। স্পিন আক্রমণে তার সঙ্গে রয়েছেন আরও দুই স্পিন স্পেশালিস্ট অক্ষর প্যাটেল এবং হরভজন সিং। অথ্যাৎ, স্পিন দিয়েই প্রোটিয়াদের চেপে ধরার পরিকল্পনা করলেন ভারত অধিনায়ক ধোনি। পেসার রয়েছেন মাত্র দু’জন। ভুবনেশ্বর কুমার আর মোহিত শর্মা।