ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদে টাইগার শামিমের ডাবল সেঞ্চুরি

Link Copied!

u17স্পোর্টস ডেস্ক : একের পর এক পারফর্ম করে যাচ্ছেন জুনিয়র টাইগাররা। আর এর সাথে যুক্ত হল আরো একটি কৃতিত্ব। অনূর্ধ্ব ১৭ দলের ব্যাটসম্যান শামিম পাটোয়ারি। তার ডাবল সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিকরা।
সিএবি অনূর্ধ্ব-১৭ দলের বোলার ত্রিব্রিট রায়ের করার ইনিংসের ৩৮তম ওভারের চতূর্থ বলকে সীমানা ছাড়া করে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন বাহাতি ব্যাটসম্যান শামিম পাটোয়ারি।
২৬১ বল খেলে ২৮৬ মিনিট ক্রিজে অবস্থান করে ১৭ চার ও ৯ ছক্কায় ব্যক্তিগত দু’শ রান স্পর্শ করেন তিনি।
ইনিংসের ১০৮তম ওভারের দ্বিতীয় বলে ত্রিব্রিট রায়ের বলে ফেরার আগে নিজের নামের পাশে লেখা ছিল ২২৬ রান।
এর আগে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক আমিনুল ইসলাম।
জুনিয়র টাইগারদের বোলিং তোপে ২৫৭ রানে অলআউট হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল।
সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তৃতীয় (তিন দিনের) ম্যাচের তৃতীয় দিনের এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি-অনূর্ধ্ব-১৭ দলের রান আট উইকেটে ৩৫৯।
১০২ রানের লিড নেয় স্বাগতিকদের। ব্যাট করছেন ইসহাক আলি ১২ ও শরিফ ইসলাম ৫ রান নিয়ে।