ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার পাঁচ বছরে এলিটা-নিপুন

Link Copied!

alita-nipunবিনোদন ডেস্ক : মাস পাঁচেক আগে ধুমধাম করে বিয়ে হলো তাদের। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন নাট্যনির্মাতা আশফাক নিপুন ও কন্ঠশিল্পী এলিটা করিম। তাও আবার দু’ এক বছর নয়, টানা পাঁচবছর! প্রেম বিনিময় শুরুটা আজকের এই দিনে। তাই দিনটাকে কিছুতেই ভুলতে পারেননি। আলাদাভাবে মনে রেখেছেন দুজনেই।
একে অপরকে শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আশফাক নিপুন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘ আমার তো মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগের ঘটনা! একে অপরকে জানলাম, ফোনে কথা বললাম, দুজনেই কনসার্ট উপভোগ করলাম, ফেসবুকে প্রচুর সময় কথা বলতাম। অবশেষে তাতে প্রোপোজ করলাম!’
তিনি আরো লেখেন, ‘শর্তহীনভাবে আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আমরা পাঁচ বছর একত্রে বাস করেছি। আরো ৯৫ বছর একসঙ্গে বাঁচতে চাই!’
দিনটা কেমন কাটলো? জানালেন এলিটা করিম, ‘তেমন কোন আয়োজনই ছিলনা। সকালে উঠে আমি অফিসে চলে এসেছি। ও কাজে বেড়িয়েছে। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আড্ডা দেব।’
অন্যদিকে এলিটাও ফেসবুকে তাদের দুজনের ছবি প্রকাশ করে বলেন, পাঁচ বছর ধরে একে অন্যের যন্ত্রণা সহ্য করছি।