ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার হলিউডের ছবিতে শারমান জোশি

Link Copied!

3-idiotsবিনোদন ডেস্ক : সালমান, শাহরুখ কিংবা আমির নয়, বলিউডের এই তিন মহারথির আগে বিশ্বের সর্ববৃহৎ  ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডে যাত্রা করছেন ‘থ্রি ইডিয়টস’-এর শারমান জোশি। ‘দ্য জার্নালিস্ট’ নামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি।
জানা গেছে, ‘দ্য জার্নালিস্ট’ নামের একটি চলচ্চিত্রের জন্য মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের শারমান জোশি।  ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতাকে দেখা যাবে অনিশ ডেনিয়েল পরিচালিত এই ছবিতে একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের চরিত্রেই দেখা যাবে।  ছবিতে গ্রাহাম স্টেইনস নামে একজনের জীবন কাহিনি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হচ্ছে। ১৯৯৯ সালে কীভাবে ছেলে সহ গ্রাহামকে জলজ্যান্ত পুড়িয়ে মারা হয়, তা নিয়েই তৈরি হচ্ছে ‘দি জার্নালিস্ট’। হলিউডের ছবিতে এমন সুযোগ পেয়ে দারুন উচ্ছ্বসিত শারমান।
উল্লেখ্য, বর্তমানে ‘হেট স্টোরি ৩’ নিয়ে ব্যস্ত আছেন শারমান। সম্প্রতি ছবিটির ট্রেলারও প্রকাশ হয়েছে। ট্রেলারটি প্রকাশিত হওয়ার পর নগ্নতার কাঠগড়ায় পুরো টিম। তবে ছবির জগতে ভিন্ন একটি ইমেজ থাকায় বেশী প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে শারমান জোশিকে। বিশাল পান্ডের নির্মাণে বলিউডের আলোচিত ছবি ‘হেটস্টোরি ৩’ আসছে ডিসেম্বরের ৪ তারিখে মুক্তির কথা রয়েছে। এই ছবিতে শারমান জোশি ছাড়াও ডেইজি শাহ, করন সিং গ্রোভার এবং জেরিন খান অভিনয় করেছেন।