ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার পাকিস্তানি সিনেমায় কারিনা কাপুর

Link Copied!

karinaবিনোদন ডেস্ক : প্রথমবারের মত পাকিস্তানি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের ‘হিরোইন’ খ্যাত অভিনেত্রী পতৌদি পরিবারের ছোট বেগম কারিনা কাপুর খান।
জানা গেছে, অভিনেত্রীদের বলিউডে আর তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতন পাকিস্তানি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। মাত্র একদিন হল আনুষ্ঠানিকভাবে টুইটারে একাউন্ড খুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। আর টুইট ওপেন করেই দিলেন ভক্ত অনুরাগীদের দিলেন আনন্দের সংবাদ। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানি ছবি ‘বল’ নির্মাতা শোয়েব মানসুরের ছবিতে অভিনয়ের  চুক্তিপত্রে সই করতে সামনের সপ্তাহে দুবাই রওনা দিবেন কারিনা।
ভারত-পাকিস্তান মানেই শত্রু শত্রু খেলা! দুই দেশের মধ্যে ইঁদুর-বিড়াল খেলাটা সেই ব্রিটিশ আমল থেকেই। এখনো কোনো ইস্যু পেলে দুই দেশই সমানে সমান গর্জে উঠে! কি রাজনীতি, আর কি খেলা প্রসঙ্গে! তবে আভ্যন্তরিন বিষয়ে যতোই হুঙ্কার আর গর্জনের প্র্যাাক্টিস চলুক না কেন, পাকিস্তানে ইতিমধ্যে বিশাল একটা বাজার তৈরি করে ফেলেছে বলিউড ইন্ডাস্ট্রি। তার উৎকৃষ্ট প্রমান চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের ইতিহাসে অন্যতম ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি ভারতের পাশাপাশি ব্যাপক ব্যবসা করেছে পাশের দেশ পাকিস্তানেও। এইসব কারণেই বলিউডের চোখ পাকিস্তানি ফিল্ম বাজারকে দখলেরও! ফলত সাম্প্রতিক সময়ে প্রচুর পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা বলিউডের ছবিতে অভিনয় করছেন। কিন্তু এবারই প্রথম শোনা গেল কোনো প্রথম শ্রেনির বলিউড কন্যা অভিনয় করতে চলেছেন পাকিস্তানি ছবিতে!
কারিনা কাপুরের ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে ‘মিড ডে’ জানিয়েছে, কয়েক মাস আগে পাকিস্তানি নির্মাতা মানসুর তার ছবির গল্প নিয়ে সিনপসিস পাঠিয়ে ছিল কারিনা কাপুরকে। এবং কারিনাকে ছবিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয়ের প্রস্তাব করেছিল। কারিনা কাপুর মানসুরের পাঠানো ইমেইলে গল্পের ধারণায় রীতিমত মুগ্ধ। তিনি ছবি করতেও রাজি আছেন। কিন্তু ছবিতে চুক্তি করার আগে নিজ চোখে স্ক্রিপ্টটাও দেখে নিতে চান কারিনা। আর এইজন্যই সামনের সপ্তাহে দুবাই যেতে চান কারিনা।
শেষ পর্যন্ত কারিনা কাপুর যদি পাকিস্তানি ওই নির্মাতার সাথে ছবি করতে চুক্তি করেই ফেলেন, তাহলে এটাই প্রথম কোনো ঘটনা হবে যেখানে বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রী কোনো পাকিস্তানি ছবিতে প্রথমবার অভিনয় করবেন।
উল্লেখ্য, ‘বজরঙ্গি ভাইজান’-এর পর আর বাল্কির ছবি ‘কি এন্ড কা’-তে অর্জুন কাপুরের সাথে ব্যস্ত আছেন কারিনা। আর এরইমধ্যে পাকিস্তানি আলোচিত ছবি ‘বল’-এর নির্মাতা শোয়েব মানসুরের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলন কারিনা।