ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ডন’-এ জায়গা হল না ক্যাটরিনার!

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : ফারহান আখতার পরিচালিত বলিউডের জনপ্রিয় সিক্যুয়াল ছবি ‘ডন’। ডনের পর ‘ডন ২’ ছবিটিও দারুণভাবে বাণিজ্যসফল হয়েছে। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শীঘ্রই শুরু হতে যাচ্ছে ‘ডন ৩’-এর কাজ। এই ছবিতে প্রথমে আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম শোনা গেলেও শেষ মুহূর্তে ‘ডন’-এ জায়গা করে নিতে পারেননি তিনি!
জানা গেছে, বেশকিছুদিন ধরেই জনপ্রিয় সিক্যুয়াল ছবি ‘ডন’-এর আসন্ন সিক্যুয়ালে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে ‘ডন ৩’-এ থাকছেন না ‘ধুম’ খ্যাত অভিনত্রেী ক্যাটরিনা কাইফ। ডন ও ডন-২  এর স্টারকাস্টেই  আপাতত স্থির থাকছেন ছবির নির্মাতা।
‘ডন’-এ ক্যাটরিনার অভিনয় নিয়ে মিডিয়ায় ধুম্রজাল তৈরি হলে ছবির প্রযোজক রিতেশ সিদবানি টুইটে সাফ সাফ জানিয়ে দিলেন,‘না, ‘ডন’-এ আমরা আগের দুটি সিক্যুয়ালের মতই একই কাস্টিং নিয়ে কাজ করবো। এরমধ্যে কোনো পরিবর্তন আসলে আমরা আগেই ঘোষণা দেব।’
উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ ছবি ‘ফ্যানটম’। কবির খানের নির্মাণে ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলি খান। এছাড়াও বর্তমানে ক্যাট ব্যস্ত আছেন আদিত্য রায় কাপুরের সাথে ‘ফিতুর’নামের একটি ছবি নিয়ে। ফিতুর ছবিটি নির্মাণ করেছেন অভিষেক কাপুর। আসছে বছরের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির কথা রয়েছে।