নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সূচি অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার প্রথম দিন ২৫ অক্টোবর রোববার ‘এ’ ইউনিটের আওতাধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরীক্ষা ছয় শিফটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়দিন ২৬ অক্টোবর (সোমবার) ‘ডি’ ইউনিটের আওতাধীন জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয়দিন ২৮ (অক্টোবর) বুধবার ‘বি’ ইউনিটের আওতাধীন সমাজবিজ্ঞান অনুষদের ও ‘এইচ’ ইউনিটের আওতাধীন আইআইটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থদিন ৩১ অক্টোবর (শনিবার) ‘সি’ ইউনিটের আওতাধীন আন্তর্জাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ নভেম্বরর রোববার ‘সি’ ইউনিটের আওতাধীন ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর (সোমবার) ‘সি’ ইউনিটের আওতাধীন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্মতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে পাঁচ থেকে ছয় শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ক্যালকুলেটর, কিংবা অন্য কোনো ইলেকট্রনক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।

