ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রা শুরু হলো সফটওয়্যার টেকনোলজি পার্কের

Link Copied!

ictতথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে আত্মপ্রকাশ করলো। আজ আগারগাঁও এর কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার, হাইটেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগমসহ অন্যান্যরা।
সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘জনতা টাওয়ারের এই পার্কে দেশের স্টার্ট আপ আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য জায়গা বরাদ্ধ দেয়া হবে। এসব প্রতিষ্ঠান থেকেই ভবিষ্যতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠান তৈরি হবে।’
জয় জানান, আউটসোর্সিংয়ে প্রতিবেশি দেশ ভারত অন্যতম হয়ে উঠেছে। বাংলাদেশও খুব শিগগিরই আউটসোর্সিংয়ে ভালো করবে।
অনুষ্ঠানে সফটওয়্যার টেকনোলজি পার্কে চারটি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্ধ দেয়া হয়।
এ সময় সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ ও হাইটেক কর্তৃপক্ষের আয়োজনে ‘কানেকটিং স্টার্ট আপ বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।  এই প্রতিযোগিতার মাধ্যমে ১০টি সেরা উদ্যোক্তাকে এক বছরের জন্য বিনা মূল্যে সফটওয়্যার পার্কে জায়গা বরাদ্দ দেয়া হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, কারওয়ান বাজারে জনতা টাওয়ার ১২ তলা বিশিষ্ট ভবন। এই ভবনটি দীর্ঘদিন অব্যহৃত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে এটিকে কাজে লাগানোর উদ্যোগ নেয়।