ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন-চার বছরের মধ্যে সবুজ হবে ঢাকা

Link Copied!

dhakaনিজস্ব প্রতিবেদক : আগামী তিন থেকে চার বছরের মধ্যে রাজধানী ঢাকাকে সবুজ সিটি করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, “আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রাণের শহর ঢাকাকে সবুজ শহর গঠন করতে ‘আমরা ঢাকা’ কাজ করছে।”
শনিবার সকালে ডিএনসিসির সহযোগিতায় রাজধানীর নভোথিয়েটার এলাকায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজিত এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, “সবুজ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ‘আমরা ঢাকা’ কাজ করছে। গ্রিন ঢাকা গড়ে তোলার জন্য রাজধানীর প্রতিটি বাড়ি-ঘরে গাছ লাগানোর জন্য আমরা কাজ করবো। এ লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে।’
অনুষ্ঠানে গ্রিন ঢাকা ক্লিন ঢাকা এই স্লোগানকে সামনে রেখে নভোথিয়েটার থেকে জাহাঙ্গীর গেট পযর্ন্ত একটি শোভাযাত্রাসহ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এতে সড়কের সব ময়লা আবর্জনা তুলে নেয়া হয়।
অভিয়ানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় ও এলাকার সাধারণ শিক্ষার্থীসহ সর্বসাধারণ অংশ নেন।