ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবিতে ব্যতিক্রমী খাদ্য প্রদর্শনী

Link Copied!

foodদিনাজপুর প্রতিনিধি : করলার আচার, বেগুনের আচার, রসুনের আচার, জিরা বিস্কুট, কেমিকেল ফ্রি ইয়োগার্ড, কোকনাট বার, আমরার সস, কুমরার জুস, কাঁচা পেপের জুসসহ এমন আরও অনেক নতুন নতুন খাবার উপস্থাপন করে সবার দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা।
শুক্রবার খাদ্য দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০জন শিক্ষার্থীর নিজের তৈরি ৫০ রকমের দেশি বিদেশি খাদ্যের আইটেম এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীয় কিছু খাবারও রয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকাল ১০টায় র্যালির মাধ্যমে দিবসের শুরু হয়। পরে খাদ্য প্রদর্শনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আলোচনা সভা ও দর্শনার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েসনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আনিস খান। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড.কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ড. মারুফ আহাম্মেদ, মোছা. হাবিবা খাতুন এবং হক গ্রপের ডেপুটি সেল্স ম্যানেজার মো. ফায়াজসহ  অনুষদের অন্যান্য শিক্ষকরা।
আনিস খান বলেন, ‘ফুড এন্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের এমন নতুন নতুন খাবারের আয়োজন দেখে আমি সত্যি বিমোহিত। আমি আশা করি তারা যেসব নতুন নতুন খাবারের আইটেম তৈরি করেছে তা বাণিজ্যিকভাবে উৎপাদন হবে।’