ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিবাহ’ নামেই ফারিয়ার ভীতি

Link Copied!

faria-sharinবিনোদন ডেস্ক : বিয়ের কথা শুনলেই লাক্স তারকা ফারিয়া শাহরিনের হাত পা ঠান্ডা হয়ে আসে। এমনটিই জানিয়েছেন তার ফেসবুক স্টাটাসে। তিনি লিখেছেন, ‘এই মুহুর্ত্যে বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। ‘বিবাহ’ নামটা শুনলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ভয় পাই অনেক। যতই বলি ওরে লাভ করি, তারে লাভ করি কোন লাভ নেই। যার সঙ্গে আল্লাহ লিখে রাখছে তার সঙ্গেই হবে। কোন কার্টুন জানি আমাকে বউ বউ ডাকবে এই টেনশনে আমার ঘুম হারাম! কিন্তু যে আমার কাজকে রেসপেক্ট করবে। আমাকে বুঝবে আমার সততার কদর করবে আল্লাহ যেন তাকেই আমার লাইফ পার্টনার করেন। বাট এখনই না প্লিজ। বন্ধ করন বিবাহের প্রপোজাল দেয়া। আমি এখনো ডিল সে বাচ্চা।’
২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে মিডিয়ায় আসেন ফারিয়া। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে ব্যস্ত এ তারকা সম্প্রতি একটি দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন। সর্বশেষ ঈদে তাহসান ও মোশাররফ করিমের বিপরীতে ‘আজ শুভদিন’সহ আরো বেশ কটি নাটকে দেখা গেছে তাকে। সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কতো দুরে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।