বিনোদন ডেস্ক : বাস্তুহারা, নিরাশ্রয়ীরাইতো প্রকৃত সুপারম্যান। কতো ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে তারা বেঁচে থাকে, প্রতি মুহূর্তু প্রতিকূল পরিবেশের সাথে তাদের সংগ্রাম চলে। প্রতিনিয়ত তাদের এই বেঁচে থাকার সংগ্রামই ফ্যান্টাসি নির্ভর সুপারম্যানের সাথে তাদের সুপারসনিক ক্ষমতার ব্যবধান ঘুচিয়ে দেয়। পৃথিবীতে এমন বাস্তবিক সুপারম্যানের কথাগল্প আমাদের অজানা নয়। যুদ্ধ বিধ্বস্ত ইরাকের এক তরুণ নির্মাতা কারজান কাদের নব্বই দশকের তেমনি দুই অনাথ বালকের গল্প সেলুলয়েডের ফিতায় বন্দি করেছেন ‘বেকাস’ নামের একটি ছবিতে।
ছবি: বেকাস
চিত্রনাট্য ও পরিচালনা: কারজান কাদের
অভিনয়: জামান তহা, সরয়ার ফজিল, দিয়া মারিওয়ান
ব্যাপ্তিকাল: ৯৭ মিনিট

