ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরকে কড়া সতর্কবার্তা পিসিবির

Link Copied!

aamirস্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিং কেলেংকারি থেকে মোহাম্মদ আমির মুক্তি পেয়েছেন গত সেপ্টেম্বরে। অবশ্য তার আগেই আইসিসির বিশেষ সুবিধায় ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। সম্প্রতি কায়েদে আজম ট্রফিতে আমির বিতর্কে জড়ান প্রতিপক্ষ দলের খেলোয়াড় পাকিস্তানের টেস্ট ব্যাটসম্যান ফয়সাল ইকবালের সঙ্গে। কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় ম্যাচ রেফারি আমিরকে জরিমানাও করেন। এরপরও তাকে কড়া বার্তা দিয়ে সতর্ক করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি  সাফ জানিয়েছেন, এরকম আচরণগত সমস্যা চলতে থাকলে তা বরদাশত করা হবে না।
ফয়সালাবাদে পিআইএ এর বিপক্ষে খেলছিল আমিরের দল সুই সাউদার্ন গ্যাস। ম্যাচ চলাকালীন করুচিপূর্ণ ভাষায় ফয়সালকে স্লেজিং করেন আমির। পিসিবি প্রধান আমিরের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে যান। মাত্র কিছুদিন হলো এই তরুণ পেসার নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে মুক্তি পেয়েছেন সালমান বাট এবং মোহাম্মদ আসিফও।
যদিও বাট এবং আসিফ এখনও ঘরোয়া ক্রিকেট খেলতে পারেননি। কিন্তু সুই গ্যাসের হয়ে আমির খেলছেন আইসিসির বিশেষ বিবেচনায়, ‘আমিরকে জরিমানা করা হয়েছে। কারণ সে কুরুচিপূর্ণ ভাষা এবং বাজে আচরণ করেছে। তাকে ছাড় দেয়া হলো এই কারণে যে, সে মাত্রই নিষেধাজ্ঞা থেকে ফিরেছে। যদি সে তার আচরণের পরিবর্তন এবং অন্য খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা না দেখায় তাহলে আমি থাকা অবস্থায় পাকিস্তান দলে তার জায়গা হবে না।’-লাহোরে সাংবাদিকদের কাছে পরিষ্কার বলে দিয়েছেন পিসিবি প্রধান।
ঘরোয়া ক্রিকেটে ফেরার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন আমির। প্রথম শ্রেণির  ক্রিকেটে চার ম্যাচে তুলে নিয়েছেন ৩৩ উইকেট। আর এ কারণেই তাকে পেতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজিরা। যেটি শুরু হবে ২০ নভেম্বর। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।