ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুশ বিমান ভূপাতিত করেছে তুরস্ক

Link Copied!

droneআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আলেপ্পো অঞ্চলে জঙ্গি বিরোধী বিমান হামলায় ব্যবহৃত একটি ড্রোন বিমান ভূপাতিত করেছে তুরস্ক। তবে বিমানটি কোনো দেশের সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে এটিকে রুশ বিমান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যদিও এ দাবি নাকচ করে দিয়েছে মস্কো।
সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তারা শুক্রবারও আলেপ্পোর কাছে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছিল।
এর বহু আগে থেকেই সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জঙ্গি বিমানে সয়লাব সিরিয়ার আকাশ।
তুরস্কের সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তাদের বিমানবাহিনী শুক্রবার সিরিয়ার সীমান্ত সংলগ্ন আকাশসীমায় গুলি করে ড্রোন বিমানটিকে ভূপাতিত করেছে।
এ সম্পর্কে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটনের বিশ্বাস এটি রুশ নির্মিত বিমান। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় পরিকল্পনামত বিমান হামলা শেষে তাদের সবকটি বিমান নিরাপদে ঘাঁটিতে ফেরৎ এসেছে।
এদিকে ন্যাটো বলছে, ভূপাতিত বিমানটি কোন দেশের তা নিয়ে তদন্ত শুরু করেছে তুরস্ক।