ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রজন্মের মেধা বিশ্বমানের : শিক্ষামন্ত্রী

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ দরিদ্র হলেও আমাদের নতুন প্রজন্মের মেধা শিক্ষার দিক থেকে দরিদ্র নয়, এ প্রজন্মের মেধা বিশ্বমানের ।
শুক্রবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ এবং জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি’র উদ্যোগে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় পদ্ধতিতে এক সচেতনতামূলক বির্তক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী শিশুদের উদ্দেশ করে বলেন, ‘শুধু জ্ঞান দিয়ে মেধা ভর্তি করলেই হবে না। নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আমরা এমন এক প্রজন্ম তৈরি করে যেতে চাই যারা মেধা ও নৈতিকতা দিয়ে আগামীতে আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে। তাহলেই  যারা দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছে তাদের সে জীবন দেওয়া স্বার্থক হবে।’
নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘আামদের লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে  শিক্ষাক্ষেত্রে ছেলে-মেয়েদের মধ্যে সমতা আনা। ৩ বছরই আগেই আমরা সে লক্ষ্য অর্জন করতে পেরেছি। এখন ছেলেদের থেকে মেয়েরাই অনেক ভাল করছে। প্রাথমিক স্তরে মেয়ে শিক্ষার্থী শতকরা ৫১ শতাংশ।’
‘সুশাসন নয়, সামাজিক অবক্ষয়ই শিশু নির্যাতনের প্রধান কারণ ’ শীর্ষক সংসদীয় ধারার এই বির্তকে সরকারি দল হিসেবে ছিলেন বজ্রযোগিনী জে. কে উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ এবং বিরোধী দল হিসেব আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা অংশগ্রহণ করে। প্রতিয়োগিতায় দু‘দলই যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, ট্রফি ও সার্টিফিকেট বিতরন করেন শিক্ষামন্ত্রী।
এসময় অন্যদের মধ্যে  উপস্তিত ছিলেন- জেন্ডার বিশেষজ্ঞ শীপা হাফিজা, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সি. এস. সি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি প্রমুখ।