পাঞ্জেরী ডেস্ক : খাদ্য ও কৃষিখাতে নোবেলখ্যাত “ওয়ার্ল্ড ফুড প্রাইজ” গ্রহণ করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ।
এ উপলক্ষে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করে তিনি।
গত ১ জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে দেশটির কৃষিমন্ত্রী টমাস ভিলস্যাক এ পুরস্কারের জন্য আবেদের নাম ঘোষণা করে।
খাদ্য সহজলভ্য ও এর মানোন্নয়নে যারা কাজ করছেন, তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে।
নোবেল জয়ী নরম্যান বর্লুগ ১৯৮৬ সালে “বিশ্ব খাদ্য পুরস্কার” নামে এ পুরস্কার প্রবর্তন করেন, যার অর্থমূল্য প্রায় আড়াই লাখ ডলার।

