বিনোদন ডেস্ক : আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন অভিনেতা মোশাররফ করিম।
লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তার জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও থাকবে পরামর্শ। টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথাও বলবেন মোশাররফ করিম।
মারিয়া নূর ও তৌসিফের উপস্থাপনায় এবং সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ১২ টা ১ মিনিটে শুধুমাত্র আরটিভিতে।

