ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যাককালামকেও ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন কেয়ার্নস!

Link Copied!

mackulamস্পোর্টস ডেস্ক : আরো বড় বিপদে পড়তে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নস। কিছুদিন আগে লু ভিনসেন্ট জানিয়েছেন, তাকে ফিক্সিংয়ে জড়িয়ে পড়তে প্রভাবিত করেছেন কেয়ার্নস। এবার বোমা ফাটালেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এই কিউই দলপতি জানিয়েছেন, তার ছোটবেলার আইডল এবং একসময়ের সতীর্থ ক্রিস কেয়ার্নস তাকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন।
বৃহস্পতিবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে প্রায় আড়াই ঘণ্টা ধরে সাক্ষ্য দেওয়ার সময় ম্যাককালাম জানান, ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগের দিন প্রথমবারের মতো ক্রিস কেয়ার্নস তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। এরপর জুনে নিউজিল্যান্ড দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার পর ম্যাককালামকে আরেকবার প্ররোচিত করার চেষ্টা করেন এই সাবেক কিউই তারকা। এরপর আরো একবার কেয়ার্নস ম্যাচ ফিক্সিংয়ের জন্য ম্যাককালামকে প্রভাবিত করার চেষ্টা করেন। তবে প্রতিবারই ব্যর্থ হন তিনি।
প্রথমবার যখন ক্রিস কেয়ার্নস প্রস্তাব দেন সেই ঘটনার বিবরণ দিয়ে ম্যাককালাম বলেন, ‘রিকি পন্টিংয়ের সঙ্গে ড্রিংকস করার সময় আমি ক্রিস কেয়ার্নসের একটি ফোন কল পেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন আমার জন্য তার কাছে একটি ব্যবসায়িক প্রস্তাব রয়েছে।’
সেই ঘটনায় বিস্মিত হয়েছেন জানিয়ে ম্যাককালাম বলেন, ‘আমি প্রথমে অবাক হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম তিনি রসিকতা করছেন। কিন্তু পরে বুঝলাম তিনি রসিকতা করছেন না। । তিনি বললেন, বিশ্বক্রিকেটের অনেকেই এখন এটা করছে। ম্যাচ ফিক্সিং নিয়ে কাজ করার জন্য তার একটি বাহিনী রয়েছে বলেও জানান তিনি। সেই দলে লু ভিনসেন্ট ও ড্যারেল টাফি ছিল বলে জানান কেয়ার্নস। ড্যানিয়েল ভেট্টোরি ও জ্যাকব ওরামকে তিনি এই প্রস্তাব দেননি, কারণ ওদের এটা করার সাহস নেই।’
এরপর ম্যাককালাম বলেন, ‘আমি তখন সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিলাম কিন্তু আমি বুঝতে পারছি না ক্রিস কেন আমাকে এমন একটি অবস্থানে ঠেলে দিতে চেয়েছিল যেখানে আমার ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়ে। আমি কখনোই এটি করতে রাজি হইনি। সে এমন একজন ব্যক্তি যাকে আমি এখনো বন্ধু মনে করি।’
তখন আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে এই ব্যাপারে অবহিত করেননি কেন- এমন প্রশ্নের জবাবে ম্যাককালাম বলেন, ‘তার ভালোর জন্য আমি এই বিষয়টি নিয়ে ঘাঁটাঘাটি করতে চাইনি। আর তিনিও আমাকে বলেছিলেন যে এই ব্যাপারে আর কোনো আলাপ-আলোচনা হবে না। তিনি আমার কাছে ছিলেন একজন হিরোর মতো এবং আমি তার কাছ থেকে কোনো হুমকিও পাইনি এবং নতুন করে ফিক্সিংয়ের প্রস্তাবও পাইনি। আমি ভেবেছিলাম আমি বিষয়টিকে নিয়ে কোনো ইস্যু সৃষ্টি করা ছাড়াই সামলাতে পারবো। আর আমি এখন যেমন ম্যাচ ফিক্সিংয়ের নিয়ন-কানুন জানি আগে তেমনটা জানতাম না।’
ক্রিস কেয়ার্নস তাকে স্পট ফিক্সিং করার জন্য ৭০ হাজার থেকে ২ লাখ মার্কিন ডলার পর্যন্ত দেওয়ার প্রস্তাব করেছিলেন বলে জানান ম্যাককালাম।
ক্রিস কেয়ার্নস একসময় নিউজিল্যান্ড দলে ব্র্যান্ডন ম্যাকুলামের সতীর্থ ছিলেন। বর্তমানে লন্ডনে তার উপর ম্যাচ ফিক্সিংয়ের মামলা চলছে। তবে এখনো পর্যন্ত ম্যাচ ফিক্সিংয়ের কথা নিজ মুখে স্বীকার করেননি তিনি। তবে ম্যাককালামের সাক্ষীর পর হয়তো বড় ধরনের শাস্তি এড়াতে পারবেন না এই সাবেক কিউই তারকা।
প্রসঙ্গত, ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ানডে খেলেন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। টেস্টে ৩৩.৫৩ গড়ে ৫টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৩ হাজার ৩২০ রান করেন তিনি। এছাড়া ওয়ানডেতে ২৯.৪৬ গড়ে ৪টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪ হাজার ৯৫০ রান করেন এই সাবেক কিউই অলরাউন্ডার। বোলিংয়েও মন্দ ছিলেন না ক্রিস কেয়ার্নস। ৬২ টেস্টে ২১৮ উইকেটে এবং ২১৫ ওয়ানডেতে ২০১ উইকেট লাভ করেন এই কিউই বোলার।