বিনোদন ডেস্ক : ইউটিউবে সিনেমার ট্রেলারের মত মুক্তি দেয়া হল রহস্যে ভরা ফলআউট সিরিজের নতুন সংস্করণ ‘ফলআউট ৪’! কেউ বিষয়টি সম্পর্কে না জানলে ভেবে বসতে পারেন কোনো সিনেমার ট্রেলার এটি। কিন্তু না, এটি একটি ভিডিও গেইম!
গেইমটি কবে প্রকাশ করা হবে, তা নিয়ে এখনও কোনো দিনক্ষণ জানা না গেলেও এর নির্মাতা প্রতিষ্ঠান বেথেসডা ইউটিউবে প্রকাশ করলো ‘ফলআউট ৪’-এর ট্রেলার। তবে এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন৪ আর পিসির জন্য বাজারজাত করা হবে ফলআউট ৪ নামের এই গেইমটি। ফলআউটের আগের সংস্করণ ১৫ বছর বয়সীদের জন্য করা হলেও এবারের সংস্করণটি শুধুমাত্র ১৮ বছর বয়সীরাই চালাতে পারবে।

