ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের জমছে গুরু শিষ্যের রসায়ন!

Link Copied!

Nawaz-uddinবিনোদন ডেস্ক : এক যুগেরও বেশী সময় ধরে অভিনয় জগতে আছেন ‘মাঝি’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন। অথচ বছর তিনেক আগেও তাকে কেউ চিনতই না। ২০১২ সালে গুরু অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মাধ্যমে লাইম লাইটে আসেন তিনি। তিন বছর পর ফের গুরুর সাথে জুটি বাধতে চলেছেন নওয়াজ। আর সবাই আশাবাদী ফের জমবে গুরু শিষ্যের রসায়ন।
জানা গেছে, নওয়াজকে অভিনয়ের মূল স্রোত খুঁজে পেতে প্রায় একযুগ লেগেছে, সেই নওয়াজের পিছনে আজ বলিউডের বড় বড় তারকা প্রযোজক, নির্মাতাদের ভীড়! আর এর জন্য তিনি সবসময় কৃতজ্ঞ মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের প্রতি। আর এই গুরুস্থানীয় নির্মাতার ছবিতে ফের অভিনয় করতে চলেছেন নওয়াজ। ‘রমন রাঘব’ নামের একটি ছবিতে ফের গুরু অনুরাগ কাশ্যপ ও অভিনেতা নওয়াজের কেমিস্ট্রি দেখবে দর্শক। আর এই ছবিতে নওয়াজ অভিনয় করবেন একজন সিরিয়াল কিলারের চরিত্রে। তবে ছবির বিষয়ে মুখ খুলতে নারাজ নওয়াজ।
এ বিষয়ে নওয়াজ বলেন, হ্যাঁ, আমার স্বপ্নের নির্মাতা অনুরাগের ছবিতে ফের কাজ করার কথা রয়েছে। রমন রাঘবের চরিত্রেই অভিনয় করছি। কিন্তু এরবেশী বলাটা ঠিক হবে না। ছবির আগেই বলে দিলে সাসপেন্সটা আর থাকে না।
উল্লেখ্য, নওয়াজ অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে চলতি বছরের আগস্টে। ছবির নাম ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’। ছবিটি সত্য কাহিনীর উপর নির্মিত। মাঝির চরিত্রে নওয়াজের অভিনয় সব শ্রেণির দর্শককে যে মুগ্ধ করেছে তার প্রমান হল বক্স অফিসে ছবিটি এরইমধ্যে ‘হিট’-এর তালিকায় চলে গেছে। যদিও ছবি মুক্তির আগেই ইন্টারনেটে কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল ছবিটি, কিন্তু তারপরেও দর্শক হলে গিয়ে নওয়াজউদ্দিনকে দেখেছেন।  এছাড়া সুপারস্টার অভিনেতা সালমান খানের সাথে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে দারুণ অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।