ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চটেছেন ‘ক্ষুব্ধ’ মরিনহো

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে হেরে যাওয়ার পর বেফাঁস মন্তব্য করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পাশাপাশি ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হয়েছে হোসে মরিনহোকে। বিতর্কিত মন্তব্যের জন্য গত বুধবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মরিনহোকে এই শাস্তি দেয়। তবে তারপরও মুখ বন্ধ হয়নি রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের। ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। এফএ’র দেয়া জরিমানাকে অসম্মান এবং এক ম্যাচের সম্ভাব্য নিষেধাজ্ঞাকে বিস্ময়কর বলে উল্লেখ করেন এই স্বঘোষিত স্পেশাল ওয়ান।
চলতি মাসের শুরুতে শুরুতে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ৩-১ ব্যবধানে হেরে যাওয়ার পর মরিনহো বলেন, ম্যাচ অফিসিয়ালরা চেলসির পক্ষে পেনাল্টি দিতে ভয় পান। এই বিতর্কিত মন্তব্যের জন্য বুধবার মরিনহোকে জরিমানার পাশপাশি স্টেডিয়াম থেকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
বৃহস্পতিবার নিজের শাস্তি ও জরিমানার বিষয়ে মরিনহো বলেন, ‘আমার কোনো ইলেকট্রনিক ট্যাগ নেই ভেবে আমি আনন্দিত। ৫০ হাজার পাউন্ড (জরিমানা করাটা) লজ্জাজনক। এক ম্যাচের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটিও বিস্ময়কর।’
প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হারার পর রেফারি মাইক ডিনকে দুর্বল ও হাস্যকর বলে মন্তব্য করেছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। সেই ঘটনায় ওয়েঙ্গারকে কোনো শাস্তি না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই চেলসি কোচ মরিনহো। প্রিমিয়ার লিগের ওই ম্যাচটিতে আর্সেনালের গ্যাব্রিয়েলকে লাল কার্ড দেখানো হয়। পরে আর্সেনালের আপিলে সেই লাল কার্ড প্রত্যাহার করা হয়। এই ঘটনার মাধ্যমে এফএ বাজে নজির স্থাপন করেছে বলে দাবি মরিনহোর।
পাশাপাশি ২০১৪ সালের অক্টোবরে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও আর্সেনালের মধ্যকার প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন টেকনিক্যাল এরিয়ায় মরিনহোকে ধাক্কা দেয়ার ঘটনায় ওয়েঙ্গার কোনো শাস্তি না পাওয়ায়ও ক্ষোভে ফেটে পড়েন এই স্বঘোষিত স্পেশাল ওয়ান।
ক্ষুব্ধ হোসে মরিনহো বলেন, ‘রেফারিদের ভীত বলায় ৫০ হাজার পাউন্ড জরিমানা দিতে হয়েছে। তবে আপনি চাইলে (রেফারিদের) দুর্বল ও হাস্যকর বলতে পারেন। আপনি চাইলে টেকনিক্যাল এরিয়ায় কাউকে ধাক্কা দিতে পারেন। আমরা চাইলে এসব করতে পারি, কোনো সমস্যা নেই।’
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মরিনহোর সম্পর্ক খুব একটা ভালো নয়। এমন প্রশ্নের জবাবে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বলেন, ‘এটি এফএ’র সঙ্গে আমার কোনো সম্পর্কের বিষয় নয়। বরং এটি আমার প্রতি তাদের সম্পর্কের বিষয়। আমার সঙ্গে কি হয়েছে সেটি আপনার বিশ্লেষণ করে অন্য ম্যানেজারদের সঙ্গে আমার তুলনা করা উচিত। আমি এর বেশি কিছু বলতে পারি না। কেননা, পরবর্তী সময়ে আমি কিছু বললে দেখা যাবে আবার এক ম্যাচের জন্য স্টেডিয়াম থেকে নিষিদ্ধ হয়ে যাবো।’