ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানলার কাচ থেকে মিলবে সৌরবিদ্যুৎ!

Link Copied!

glassতথ্যপ্রযুক্তি ডেস্ক : স্বচ্ছ কাচের মত সৌরবিদ্যুতের প্যানেল তৈরি করলো মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই এই প্যানেল দেখতে সাধারণ কাচের মতই। বাড়ির জানালায় এই প্যানেল লাগিয়ে দিলেই সেটা একাধারে বাড়ির বিদ্যুত্‍ সরবরাহের কাজও করবে। বহুতলে ব্যবহার করা হলে প্রচুর সৌরবিদ্যুত্‍ তৈরি করা সম্ভব হবে।
সৌরবিদ্যুৎ পাওয়ার জন্য সাধারণত যে প্যানেল ব্যবহৃত হয় তা অনেকটাই অস্বচ্ছ। ফলে এটি দিয়ে সূর্যের আলোকে খুব একটা কাজে লাগানো যায় না। কিন্তু নতুন উদ্ভাবিত স্বচ্ছ প্যানেল বেশি পরিমানে সূর্যের আলো আটকাতে পারবে। ফলে বিদ্যুৎ ও পাওয়া যাবে বেশি।
যদিও এর আগে মনে করা হত স্বচ্ছ ফটোভোল্টিক সেল বানানো প্রায় অসম্ভব। তবে এ ধারণা যে সত্যি নয় তা প্রমাণ করলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদল।
গবেষকরা এই প্যানেলের নাম দিয়েছেন ট্রান্সপারেন্ট লুমিনিসেন্ট সোলার কনসেন্ট্রটর। এই প্যানেল আলোর তরঙ্গ থেকে ইনফ্রা রেড লাইট তৈরি করে জমিয়ে রাখে। এই লাইট পরে বিদ্যুতে পরিণত হয়ে সোলার সেলে জমা হয়। খুব শিগগিরই এই প্যানেল বাণিজ্যিকভাবে তৈরি করা হবে।