ঢাকাThursday , 15 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙালেন আনু মুহাম্মদ

Link Copied!

medicalনিজস্ব প্রতিবেদক : টানা দুদিন ধরে চলা মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও তেল-গ্যাস-রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের গণতদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়ে ফলের জুস খাইয়ে অনশন ভাঙান তিনি। পরে তার অনুরোধে শিক্ষার্থীরা আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়েন।
এর আগে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এসে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে সংহতি প্রকাশ করেন। এছাড়াও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন লিখিত বক্তব্য পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এসময় অধ্যাপক আনু মুহম্মদ বলেন, ‘শিক্ষার বিভিন্ন স্তরে প্রশ্নফাঁস হচ্ছে, নিয়োগে দুর্নীতি হচ্ছে। শিক্ষাখাতকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার অপতৎপরতা চলছে।’
তিনি প্রশ্নফাঁসের বিরুদ্ধে একটি গণতদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে বলেন, ‘আমরা শুরু থেকেই সরকারকে বলেছি একটি তদন্ত কমিটি গঠন করতে। যেহেতু সরকার করেনি আমরাই একটি গণতদন্ত কমিটি গঠন করবো। আগামী ১৯ তারিখে সবার সঙ্গে কথা বলে গণতদন্ত কমিটিতে কারা কারা থাকবে, কিভাবে তদন্ত কার্যক্রম চলবে এসব বিষয়ে জানানো হবে। কোন পর্যায়ের কারা কারা এ ঘটনায় জড়িত আমরা তা বের করবো। এ মাসের মধ্যেই গণতদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করবে।’
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলে এসময় তিনি দাবি করেন।
প্রসঙ্গত, সারাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিপরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে এমন অভিযোগ এনে গত ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের দাবি, ফাঁসকৃত প্রশ্নের ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। এ দাবিতে টানা ২৭ দিন ধরে তারা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।
ফলে আন্দোলনের অংশ হিসেবে সর্বশেষ বুধবার সকাল ১১টা থেকে মেডিকেল শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। অনশনে সাতজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে অধ্যাপক আনু মুহম্মদ গিয়ে আন্দোলনকারীদের এ অনশন ভাঙান।