তথ্যপ্রযুক্তি ডেস্ক : জামা-কাপড়সহ আপনার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ফেসবুকেই কেনাকাটা করতে পারবেন। এজন্য ফেসবুক একটি অ্যাপ চালু করতে যাচ্ছে। ফেসবুক জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে ফেসবুকে কেনাকাটার জন্য অ্যাড ফিচার চালু করতে যাচ্ছে। যেখানে থেকে স্মার্টফোনের মাধ্যমেই কেনা যাবে প্রয়োজনীয় রসদ।
ফেসবুক জানিয়েছে ই-কর্মাসের প্রসারের জন্য তারা এই কেনাকাটার ফিচার যোগ করতে যাচ্ছে। একই সঙ্গে ফেসবুক অ্যামাজনের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে চায়।
ফেসবুক কর্মাসের পণ্য বিপণন বিভাগের প্রধান এমা রজার্স বলেন, ‘ আমরা ফেসবুক ব্যবহারকারীদের কেনাকাটাকে আরও সহজ করতে চাই। তারা যেনো খুব সহজেই তাদের পণ্য মোবাইলের মাধ্যমে খুঁজে পান।’
ফেসবুকে কেনাকাটার এই নতুন ফিচারের আওতায় বিভিন্ন অ্যাড পোস্ট দেয়া হবে। এসব পোস্টে ক্লিক করলে অন্য আরেকটি সাইট চালু না হয়ে বরং সেখানেই পণ্য পছন্দ করে কেনাকাটার কাজটি সারা যাবে। এজন্য ‘বাই নাউ’ বাটন থাকছে।
তবে ঠিক কবে নাগাদ ফেসবুকে কেনাকাটার এই সুবিধা চালু হচ্ছে সে বিষয়ে ফেসবুক কিছু জানায়নি।

