ঢাকাThursday , 15 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইটেল সং এ প্রেম রতন…

Link Copied!

premবিনোদন ডেস্ক : দীর্ঘ ১৬ বছর পর সুরজ বারজাত্যের ছবিতে ফিরলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। টিজার, ট্রেলার, আর পোস্টারের পর এবার ইউটিউবে মুক্তি পেল ছবিটির টাইটেল সং ‘প্রেম রতন ধন পায়ো।
ইরশাদ কামিলের কথায়, জনপ্রিয় সঙ্গীতব্যক্তিত্ব হিমেশ রেশমিয়ার সঙ্গীতে টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন পলক মুচাল।
জানা গেছে,১৪ অক্টোবর দুপুরে টাইটেল ট্র‌্যাকটি ইউটিউবে মুক্তির পর থেকে মাত্র সতের ঘন্টায় অন্তত আড়াই লাখবার দেখাও হয়ে গেছে।
সুরজ বারজাত্য’র নির্মাণে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি আসছে নভেম্বরের ১২ তারিখে মুক্তি পাওয়ার কথা। ছবিটিতে সালমানকে দ্বিতীয়বারের মত সোনম কাপুরের সাথে অভিনয় করতে দেখা যাবে। এরআগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে বিশেষ চরিত্রে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমান খানকে।