ঢাকাThursday , 15 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ মাসের মধ্যে গরু বিক্রিও নিষিদ্ধ করবে ভারত!

Link Copied!

cowআন্তর্জাতিক ডেস্ক : এবার আইন করে গোটা দেশে গরু জবাই, বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রকে ভাবনাচিন্তা করার কথা বললো এক আদালত। হিমাচল প্রদেশের হাইকোর্ট গোহত্যা নিষিদ্ধ করা, গরু আমদানি-রপ্তানি বন্ধ করা এবং গোরু বিক্রি বন্ধ করা নিশ্চিত করতে কেন্দ্রকে তিন মাসের মধ্যে আইন আনার কথা বলেছে। গরুর আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে, বিশেষ প্রকল্প আনারও নির্দেশ দিয়েছে ওই আদালত।
হিমাচল প্রদেশের গোবংশ রক্ষণ সংবর্ধন পরিষদের দায়ের করা পিটিশনের শুনানিতে বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দেয়।
এছাড়া, রাস্তায় ঘুরে বেড়ানো গরু ও অন্যান্য গবাদি পশুর আশ্রয় দিতে গোসদন গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এজন্য নগর প্রশাসনকে যথাযথ অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। রাজ্যের সব পঞ্চায়েতকে ছ’মাসের মধ্যে সব গরু ও অন্যান্য গবাদি পশুর গণনা করে, মাইক্রো চিপ তৈরি করতে বলেছেন দুই বিচারপতি।
শুধু তা-ই নয়, নির্দেশ কতোটা বাস্তবায়ন হলো নিয়মিত তার হালনাগাদ দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিমাচল প্রদেশের সব ডেপুটি কমিশনারকে তিন মাসের মধ্যে আদালতে একটি এফিডেভিট দাখিল করতে বলা হয়েছে।