ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিগগিরই ২ বিদেশি হত্যারহস্য উন্মোচিত হবে

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : দুই বিদেশি হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকায় ইতালীয় নাগরিক এবং রংপুরে জাপানি নাগরিক হত্যার তদন্ত শেষ পর্যায়ে; শিগগিরই এই দুই হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদের জানানো হবে।’ পাবনার আতাইকুলায় খৃস্টান ধর্মজাযককে হত্যাচেষ্টারও তদন্ত হচ্ছে; এ ঘটনার রহস্যও উন্মোচন করা হবে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের রায় অনুযায়ী সাংসদ লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। যেহেতু তাকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে।
দুর্গা পূজার সময় কোনো নাশকতা হতে দেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবার সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।’