ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্ঠানিকভাবে বিভাগ হল ময়মনসিংহ

Link Copied!

mymensinghনিজস্ব প্রতিবেদক : অবশেষে ঢাকা বিভাগকে ভাগ করে ৪টি জেলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগ হল ময়মনসিংহ। এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসির চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, বেঙ্গল রেভিনিউ কমিশনার রেগুলেশন ১৮২৯-এর সেকশন ২-এর (সাব সেকশন-১) প্রদত্ত ক্ষমতা বলে সরকার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার সমন্বয়ে ময়মনসিংহ নামে একটি নতুন বিভাগ সৃষ্টি করলো।
এখন থেকে এই জেলাগুলো আর ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নয় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।