ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দামেস্কে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণ

Link Copied!

dameskআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে রুশ দূতাবাসকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়েছে। তবে বিস্ফোরিত গোলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এপর্যন্ত। দূতাবাসের কাছাকাছি সিরীয় আসাদ সরকারপন্থী সমর্থকরা রুশ বিমান হামলাকে স্বাগত জানিয়ে মিছিল বের করেছিল। ঠিক ঐ মূহূর্তে গোলা নিক্ষেপে পুরো রুশ দূতাবাস এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক আরব প্রতিবেদক জানিয়েছেন, ওই গোলা বিস্ফোরণে কেউ নিহত হননি। তবে কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরনের পরপরই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আতঙ্কে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে।
রুশ দূতাবাসের সামনে বিস্ফোরনের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রুশ পরারাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ একে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন, যখন সিরীয়বাসী রুশ বিমান হামলাকে স্বাগত জানিয়ে সকল উগ্রপন্থীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তখনই জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এই গোলার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলেও জানান রুশ পরাষ্ট্রমন্ত্রী।