ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণার প্রত্যাশা একটু বেশি

Link Copied!

SORNAবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে নতুন নতুন চিত্রনায়িকা যোগ হচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ অভিনয় যুদ্ধে টিকে আছেন। আবার কেউ দু-একটা চলচ্চিত্রে অভিনয় করে হারিয়েও যাচ্ছেন। নতুন নায়িকাদের তালিকায় এবার যোগ হচ্ছেন রোমানা স্বর্ণা।
নায়িকা চরিত্রে স্বর্ণা অভিনীত প্রথম সিনেমা আসছে ১৬ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। তন্ময় তানসেন পরিচালিত চলচ্চিত্র রানআউট সিনেমাটিতে স্বর্ণার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী স্বর্ণা।
এ প্রসঙ্গে স্বর্ণা বলেন, ‘আগামী ১৬ অক্টোবর রান আউট সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। এ সিনেমার কাজগুলো আমি অনেক যত্নে মন দিয়ে করেছি। কাজটিও ভালো হয়েছে।’
তিনি জানান, এ সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে প্রথমবারের মতো নায়িকা হিসেবে হাজির হচ্ছেন তিনি। তাই সিনেমাটি নিয়ে তার ভালো লাগা একটু বেশিই।
স্বর্ণা বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে দর্শকদের কাছে প্রত্যাশা একটু বেশি। এর গল্পে ভিন্নতা রয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে। আমার সাধ্যমতো আমি সিনেমায় কাজ করেছি। এখন বাকিটা দর্শকদের কাছে।’
স্বর্ণা-সজল ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, ওমর সানি, তানভীর হোসেন প্রবাল, মৌসুমী নাগসহ অনেকে। সিনেমাটির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। স্টুডিও ডকইয়ার্ডের করা মিউজিকে গানটি গেয়েছেন রূপম এবং কর্ণিয়া।
চলচ্চিত্রে স্বর্ণা অভিনয় শুরু করেন অনেক আগেই। তিনি পাঁচ বছর আগে অভিনয় করেছিলেন অনিকেত আনামের পরিচালিত আউট অব বক্স চলচ্চিত্রে। এ সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এর পর তন্ময় তানসেনের পদ্ম পাতার জল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এ ছবিতে তিনি নায়িকার চরিত্রে নয় খলনায়িকা হিসেবে অভিনয় করেন।
রোমানা স্বর্ণা মিডিয়া জগতের শুরুটা হয়েছিল বিলবোর্ডের মডেল হিসেবে। ছোট পর্দায় প্রবেশ প্রাণ টোস্টের বিজ্ঞাপনের মডেল হয়ে। এরপর সালাউদ্দিন লাভলুর আলতা সুন্দুরী নাটকে মিস রানী চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি পান। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বিজ্ঞাপনে মডেল ও নাটক-সিনেমার মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন দর্শকের কাছে।  বর্তমানে তিনি বিভিন্ন নাটক ও চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের রোদ ধারাবাহিকে কাজ করছেন সনাতন ধর্মের এক মেয়ের চরিত্রে। মোস্তফা সরয়ার ফারুকীর বিবিসি জানালা ও হোয়াইট প্লাস টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। কাজের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নিতে চান এ অভিনেত্রী। সেই লক্ষ্যেই স্বর্ণার পথ চলা।