ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের সর্বনিম্ন টিকেটের দাম ৩০০ টাকা

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। ২০ তারিখে বিপিএলের উদ্বোধন হওয়ার পর ২২ নভেম্বর থেকে মাঠের লড়াই শুরু হবে। বিপিএলের এবারের আসরের টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৩০০ টাকা। আর টিকেটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ড. ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড পরিচালক ও বিপিএলর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বুধবার মিরপুরের শেরে বাংলাং সংবাদ সম্মেলন শেষে বিপিএলের টিকেটের দাম নির্ধারণ করেন।
বিসিবি ও বিপিএলের সিদ্ধান্ত অনুযায়ী, আইসিসি হসপিটালিটি বক্সের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আর ভিআইপি বক্সের টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা। এছাড়া ক্লাব ১০০০ টাকা, পশ্চিম গ্যালারি ৫০০ টাকা ও পূর্ব স্ট্যান্ডের টিকেটের দাম ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিপিএলের দ্বিতীয় আসরের সর্বনিম্ন টিকেটের দাম রাখা হয়েছিল ২৪৫ টাকা। আর টিকেটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার টাকা। সেই তুলনায় এবার টিকেটের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।