ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ নভেম্বর বিপিএলের উদ্বোধন

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : মঙ্গলবারই জানা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড হার্টথ্রুব হৃত্মিক রোশন এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। নতুন খবর হলো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দিনক্ষণও ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ নভেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মিরপুরের শেরে বাংলায় অনুষ্ঠিত হবে।
২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হলেও খেলা মাঠে গড়াবে তার দুদিন পর অর্থাৎ ২২ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচটি বেলা ২.৫০ মিনিটে শুরু হবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
বুধবার বিসিবির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ড. ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড পরিচালক ও বিপিএলর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।