ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে মাহির ইয়েলো রোমান্স…

Link Copied!

mahiবিনোদন ডেস্ক : হুমায়ূন আহমেদ এর ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে মাহি ফিরেছেন সিনেমায়। মাঝে অগ্নি ২ চলচ্চিত্র নির্মাণের পর প্রায় পাঁচমাস অবসরে ছিলেন। এ সময়টায় নিজের মতো থেকেছেন মাহি। ঘুরে বেড়িয়েছেন, বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে কাটিয়েছেন। আরেকটা কাজ তিনি করেছেন। নিতান্তই শখের কাজ। ঘর সাজানোর নানা ধরণের শো পিস, খেলনার সামগ্রী বানিয়েছেন। একাজে মাহির সঙ্গী ছিলেন তার বন্ধুরা। মাহির মাথায় চেপে বসলো এ ভুত। ইচ্ছে হলো ঘর সাজানো পণ্য কিংবা হ্যান্ডি ক্রাফটসের ব্যবসা করবেন। সে ইচ্ছে পূরণ করতে মাহি গোপনে গোপনে অনেক কাজ সেরে ফেলেছেন। ঘুরে ঘুরে যোগাড় করেছেন অসংখ্য শো পিস। জানা গেছে পন্য সংগ্রহে সুদূর চীনেও ঘুরে এসেছেন এ কাজে।
সেসব শো পিস বিক্রির অভিনব পন্থাও আবিস্কার করেছেন মাহি। ফেসবুকে নিজের প্রতিষ্ঠানের নাম ‘স্করপিয়ান হাট’-এর নামে পেজ খুলেছেন। সেখানে মাহি নিজেই প্রচার করছেন নিজের পন্য। বিক্রিও সেখানেই।
মঙ্গলবার রাতে নিজের পন্যের মডেল হয়ে প্রথম পন্য উন্মুক্ত করলেন মাহি। পন্যের নাম ‘ইয়েলো রোমান্স’। ভিডিও বার্তাই এখানে বিজ্ঞাপন। বিজ্ঞাপনে উৎফুল্ল মাহি পরিচয় করিয়ে দিলেন ইয়েলো রোমান্সের সঙ্গে।ইয়েলো রোমান্স একটি বেড ল্যাম্প। বিছানার দুপাশে রাখলে একধরণের রোমান্টিক পরিবেশ তৈরী হবে আপনার। চাইলেই মাহির স্করপিয়ান হাটে ঘুরে করে আসতে পারেন।
দেখে আসতে পারেন মাহির কাণ্ড!
এই ঠিকানায় গেলেই পাবেন মাহির ‘ইয়েলো রোমান্স’।
https://www.facebook.com/Scorpion-Hut-1656717447877552/timeline/