ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরি হারাচ্ছে টুইটারের ৩৩৬ জন কর্মী

Link Copied!

twitterতথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিষ্ঠানের খরচ কমিয়ে এটিকে লাভজনক করার জন্য কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নিয়েছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোট ৩৩৬ জন কর্মী ছাটাই করা হবে। যা কিনা প্রতিষ্ঠানের মোট কর্মীর ৮ শতাংশ।
সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও জ্যাক ডর্সি কর্মীদের শর্তক করে দিয়ে জানান, ক্রমবর্ধমান বাজারের সঙ্গে সঙ্গতি বজায় রাখতে টুইটার প্রতিষ্ঠানটিতে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নিয়েছে। টুইটারকে আরও ব্যবসা বান্ধব ও মুনাফাজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মী ছাটাই করা হবে। পাশাপাশি টুইটারকে ঢেলে সাজানো হবে।
বর্তমানে টুইটারে ৪ হাজার ১০০ জন কর্মী রয়েছে। এদের মধ্য থেকে ৩৩৬ জনকে ছাটাই করা হবে।
গত সপ্তাহে টুইটারের সিইও হিসেবে দ্বায়িত্ব পান জ্যাক ডর্সে। দ্বায়িত্ব পাওয়ার পরপরই তার এমন সিদ্ধান্তে কর্মীদের মনে হতাশার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বর্তমানে টুইটারের অবস্থান তৃতীয়। কিছুদিন আগেও ফেসবুকের পরই টুইটারের জনপ্রিয়তা ছিল। টুইটারের জায়গা দখল করে নিয়েছে ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্রাগ্রাম।
টুইটারের মুনাফা এই বছরে আশংকা জনক হারে কমেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে নতুন করে ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। সেই সঙ্গে টুইটারেরও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। বিশেষ করে টুইট করার ক্ষেত্রেও আগের চেয়ে শব্দ সংখ্যা বাড়ছে। টুইটারে এখন সব্বোর্চ ১৪০ শব্দ টুইট করা যায়। এটিকে বাড়িয়ে ১৫০ শব্দ করার পরিকল্পনা নেয়া হয়েছে।